ইরানের নৌ-বন্দর অবরোধ করল ১৫টি মার্কিন যুদ্ধজাহাজ; যুদ্ধের দ্বারপ্রান্তে হরমুজ প্রণালি
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তী দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক বিস্ফোরক পর্যায়ে পৌঁছেছে। সোমবার থেকে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ 'হরমুজ প্রণালি'তে কঠোর সামরিক অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন নিশ্চিত...