লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা দখল করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর জবাবে বন্দরটি পুনরুদ্ধারে গত কয়েক দিনে হুথিদের বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান ও পাল্টা হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী, যা দেশটিতে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার চলমান এই সংঘাতকে নিজেদের ‘টিকে থাকার লড়াই’ হিসেবে আখ্যায়িত করেছে। আনসারুল্লাহ নামে পরিচিত হুথি গোষ্ঠীর অভিযোগ, ইয়েমেন সরকারকে টিকিয়ে রাখতে গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। লড়াই তীব্র হওয়ায় নতুন করে হাজার হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। প্রাণ বাঁচাতে অন্তত দুই হাজার ইয়েমেনি সাগর পাড়ি দিয়ে প্রতিবেশী জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

রণাঙ্গনের সর্বশেষ পরিস্থিতি
কৌশলগত নৌপথ বাব আল-মানদেব
গত বৃহস্পতিবার বন্দরনগরী মোখা এবং শুক্রবার মায়ুন (পেরিম) দ্বীপ দখলের মাধ্যমে হুথিরা মূলত ‘বাব আল-মানদেব’ প্রণালির ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। অত্যন্ত সংকীর্ণ এই জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। আন্তর্জাতিক বাণিজ্যপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতেই হুথিরা এই আগ্রাসী পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর পরপরই লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিতে হুথিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর সামরিক অবস্থান নিয়েছে সৌদি জোট ও ইয়েমেনি সরকার।
ডিঙ্গি নিউজ একটি আধুনিক অনলাইন সংবাদ মাধ্যম যা বাংলাদেশের ও বিশ্বজুড়ে দ্রুত, সঠিক এবং নির্ভরযোগ্য খবর পৌঁছে দেয়। আমরা জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, খেলা, প্রযুক্তি এবং অন্যান্য সম্পর্কিত খবর সহজভাবে উপস্থাপন করি।